ডলি সায়ন্তনীর সহশিল্পী তারই তিন কন্যা | Doli Sayontoni | Bijoy Entertainment

#Doli_Sayontoni #ডলি_সায়ন্তনী এক সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী ডলি সায়ন্তনী হাজির হলেন তার তিন কন্যাকে নিয়ে। সদ্য প্রকাশিত ‘পারি না ভুলতে তোকে’ শিরোনামের একটি গ...

ডলি সায়ন্তনীর সহশিল্পী তারই তিন কন্যা | Doli Sayontoni | Bijoy Entertainment
Bijoy Entertainment
96.8K views • Apr 12, 2025
ডলি সায়ন্তনীর সহশিল্পী তারই তিন কন্যা | Doli Sayontoni | Bijoy Entertainment

About this video

#Doli_Sayontoni #ডলি_সায়ন্তনী
এক সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী ডলি সায়ন্তনী হাজির হলেন তার তিন কন্যাকে নিয়ে। সদ্য প্রকাশিত ‘পারি না ভুলতে তোকে’ শিরোনামের একটি গানে দেখা মিলল গায়িকার তিন কন্যা কথা, রিমঝিম ও ফাইজার। মা ও মেয়ে এই চার শিল্পীর গাওয়া গানটি এসকে দ্বীপের লেখা, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।
মা ও কন্যাদের মডেল করে গানটির ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ। সম্প্রতি ডলির ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ পেয়েছে।
তিন কন্যাকে নিয়ে গান গাওয়া প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, সংগীত বলয়ের মাঝেই আমার তিন মেয়ের বেড়ে ওঠা। গানের চর্চাও ধরে রেখেছে ওরা। তারপরও কখনও ভাবিনি, আমার কোনও গানে ওদের সহশিল্পী হিসেবে পাবো।
গায়িকার ভাষ্য, আমার স্বামী ফাইজান খান পরামর্শ দিয়েছিল মেয়েদের সঙ্গে গান গাওয়ার। বলেছিল, আমরা একসঙ্গে গাইলে দারুণ কিছু হবে। তার পরিকল্পনায় মূলত একসঙ্গে গান গাওয়া শুরু। গানটি শ্রোতাদের ভালো লাগলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে বলে মনে করি।
এদিকে ‘পারি না ভুলতে তোকে’র আগেই ডলি ও তার তিন কন্যা কথা, রিমঝিম ও ফাইজা দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছেন আরেকটি গানে একসঙ্গে অংশ নিয়ে। গানের শিরোনাম ‘কত রাত’। এবার ঈদে ডলি সায়ন্তনীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি।

copyright © BIJOY ENTERTAINMENT Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: https://www.facebook.com/bijoytvlimited

Video Information

Views

96.8K

Likes

506

Duration

1:40

Published

Apr 12, 2025

User Reviews

4.2
(19)
Rate:

Related Trending Topics

LIVE TRENDS

Related trending topics. Click any trend to explore more videos.